Breaking News

Welcome to Advocate Abdur Rob Parvez Robi (A famous Lawyer, renowned Author & popular Academician in Bangladesh *** ফি আইনগত সেবা গ্রহণ কিংবা যে কোন ধনণের আইনী জটিলতা বা সমস্যার আইনী সমাধান বা আইন সহায়তা ও পরামর্শ পেতে আমাদের সাথে শেয়ার করুন কিংবা যোগাযোগ করুন। *** Civil Law, Criminal Law, Company Law, Corporate Law, Marine Law, Aviation Law, IP Law, VAT & Tax Law, Constitutional Law & Writ as Rights Law. *** To-Let for adds & contract with us 016 00000 735 or mail us adv.abdurrob.bd@gmail.com *** Thanks a lot for visit our Website.*** Advocate Abdur Rob Parvez Robi*** Like Our Page & Join with us

"টিনের চালে বৃষ্টির সেতার ও হলদে পাখি" -ARPR

টিনের চালে বৃষ্টির সেতার ও হলদে পাখি। 
-ARPR
 
বৃষ্টির সেতার ও হলদে পাখি -ARPR
পৃথিবীর সব সৌন্দর্য ক্যামেরায় বন্দী করতে নেই।
হঠাৎ করেই ভারী অন্ধকার হয়ে উঠলো। ভাবলাম খুব ঝড় উঠবে। চারপাশে বিল মাঝখানে একটা ছোট্টো নতুন বাড়ী ঘেরা। কয়েকটা কলাগাছ ও ছোট ছোট রেইন-গাছ। দৌড়ে গিয়ে সেই ঘরে উঠলাম।


চৌচালা টিনের চাল, বারান্দার বেড়াগুলো বাধা হয়নি এখনো। মুহুর্তে ঝুম বৃষ্টি। বৃষ্টি যে শুরু হলো আর থামলোনা। ততক্ষণে চারপাশে চিটচিটে পানি, ভারি বৃষ্টিতে হালকা বাতাসে গায়ে বৃষ্টির ছাঁট পড়ছে। চারিদিকে সবুজ ঘেরা মনে হয় চোখ প্রকৃতির সেই তের হাজার রং একবারেই ধারণ করছে। জোড়া জোড়া শালিকের দল ভিজছে থরে থরে। হঠাৎ চোঁখ পড়লো কলাপাতার নিছে মায়াবি চাহনি দিয়ে এক হলদে পাখি কাঁপছে থরথর।    ভারী ঝড়ে টিনের চালে বৃষ্টির সেতার বাজছে ঝুম! ঝুমা! ঝুম। আমি হারিয়ে গেছি অমন দৃশ্যে এদিক ওদিক তাকিয়ে উপভোগ করছি বেশ।

বৃষ্টি থামলো। পাখিরাও শরীর ঝাঁকড়ে উড়তে শুরু করলো। পেন্ট বটে পানির ভেতর দিয়ে হাটতে শুরু করলাম। ফিরে আসলাম পাখিদের মত আপন নীড়ে।

অমন অপরুপ সৌন্দর্যের বিস্তারিত শেয়ার করে বলা কখনোই সম্ভব নয়। সত্যি বলতে, কিছু সৌন্দর্য্য মনের ক্যামেরাতেই বন্দী থাকুক। সব সৌন্দর্য ক্যামেরায় বন্ধি করা অসম্ভব। যখন খুব ইচ্ছে হবে স্মৃতি হাতড়ে দেখে নিবো।

ARPR
০৩ মে ২০২০

No comments

Powered by Blogger.