"বিকশিত অর্থনীতির জন্য চাই প্রশিক্ষিত যুবশক্তির কর্মসংস্থান" -এ.আর.পি.আর
"যুবশক্তি যে কোন একটি দেশ বা জাতির জন্য প্রধান প্রাণশক্তি। কর্মহীন ও অদক্ষ যুবশক্তির এক বিরাট অংশ আক্ষরিক অর্থেই ন্যুব্জ হয়ে আছে। তৃণমুল পর্যায়ে প্রশিক্ষণ লাভ দূরের কথা, বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে যুুব সমাজের সিংহভাগ। শ্রেণীবিন্যাস করলে দেখা যায়, এদের একটি বড় অংশ কেবল কায়িক শ্রম দিয়ে কোনো রকমে জীবনযাপন করেছে। এক অংশ জড়িছে পড়েছে নানা ধরনের অনুত্পাদনশীল তথা অসামাজিক কাজকর্মে, আরেক অংশ সাধারণ পড়াশোনা বা দক্ষতা অর্জন করেও কর্মসংস্থানের অভাবে পরিবারের বোঝা হয়ে রয়েছে। দেশে শিক্ষিত বেকারের সংখ্যাও বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এর অন্যতম কারণ,সার্বিকভাবে দেশের জনশক্তিকে অর্থনৈতিক কর্মকান্ডে সংশ্লিষ্ট করা যায়নি। ফলে আনুপাতিক হরে কর্মসংস্থান বাড়েনি, বেড়েছে বেকারত্ব। যুবশক্তির মেধা ও শক্তির এই সীমাহীন অপচয় রোধ করা ছাড়া বিকশিত অর্থনীতির আশা করাই অবান্তর। সমস্যার স্বরুপ চিহ্নিত করা না গেলে সমাধানের কোন উপায় খুঁজে পাওয়া দুস্কর। দেশের বর্তমানে কতসংখ্যক যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে ও কতসংখ্যক বেকার আছে, তার কোন সঠিক পরিসংখ্যানও নেই সরকারের কাছে কিংবা বেসরকারি কোন সংস্থার কাছে। বাংলাদেশে এখন ২৬.০১ ভাগ শিক্ষিত বেকার, সূত্র গত ০৭ই ফেব্রুয়ারী যায়যায়দিন পত্রিকায় ১৫ পৃ:৮-এর কলামে, ইউজিসির চেয়ারম্যন অধ্যাপক আবদুল মান্নান এই কথা বলেন। বেকারত্ব মোচন তথা দারিদ্র্য মোচনে তৃতীয় বিশ্বের অনেক দেশই এখন সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। অথচ আমরা হচ্ছে-হবে বলে আশাবাদ পোষণ করছি। আসলে বেকারত্ব কোনো বিচ্ছিন্ন বা সতন্ত্র সমস্যা নয়। দেশের সাবিক অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও কর্মসংসানের জন্য সুষম বন্টন ব্যবস্থার নিশ্চয়তা সর্বোপরি সর্বস্তরে সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুনীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন, জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনশক্তি রপ্তানির ক্ষেএ প্রস্তুতের মাধ্যমেই বেকারত্বের মতো ভয়াবহ সমাস্যাকে মোকাবিলা করা সম্ভব।" -মোঃ আবদুর রব পারভেজ রবি
(A famous Lawyer, renowned Author, popular Academician. Head of the Chamber & Legal Consultant at Glorious Legal Services Firm (A trusted and Traditional Leading Law firm in Dhaka). Founder & Chairman at Glorious Legal Education Centre (A center for Legal Study and Services). He also Provide Free Legal Aid & Legal Advice to the helpless and depressed people. He is an expart at Civil Law, Criminal Law, Company Law, Corporate Law, Marine Law, Aviation Law, IP Law, VAT & Tax Law, Constitutional Law & Writ as Rights Law. He Lead a Leading Law Firm and Legal Study Center in Dhaka. He acting as Co-Chairman at Bangladesh Youth Research Academy (BYRA).
If you are interested to contact with him you may contact via his
details. You may contact via social account Facebook and others or may
mail to him, or may meet in his Law Firm or Legal Services Centre.
No comments