"পৃথিবীর মানচিত্রের ভুল ও মানুষ" -আবদুর রব পারভেজ রবি
"পৃথিবীর মানচিত্রের ভুল ও মানুষ" -এআরপিআর
সচারাচর যা ধারণা করি আজকাল প্রায় ভুল। আমি ভুল! নাকি ধারণা ভুল! নাকি সবকিছু ভুল পথেই হাঁটছে। এলোমেলো মনেহয় পৃথিবীর মানচিত্র। পায়ের তলায় মাটি যেন সরে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় সাঁতার কাটছি! আবার মনে হয় হামাগুড়ি খাচ্ছি! যেখান থেকে শুরু করে, মনে হয় সেখানেই দাঁড়িয়ে আছি। আমি আর আমি নেই। কিছুতেই স্থির হতে পারছিনা।
সময়টাও আজকাল বড্ড বেমানান। না পারছি কারো উপকারে আসতে, না পারছি কারো বিরুদ্ধে দাঁড়তে, অন্যায় অবিচার যেন সহ্য করে বোবার রুপ ধারণ করছি।
সমতা বা সমঅধিকার আর ন্যায়বিচারে অনেক ফারাক, বুঝেও যেন বিচারকের আসনের চোঁখের পরিবর্তে পাবাঁধা। যে লোকটার হাজার টাকা প্রয়োজন তাকে শত টাকা ও যে লোকটার শত টাকা প্রয়োজন তাকেও শত টাকা দিয়ে সমতা না করে যত যতটুকু প্রয়োজন অনুপাতেই তাকে তা প্রদান করা বাঞ্ছনীয়। ধরুন আপনি জামাকাপড় দিচ্ছেন সবার জন্য পাঞ্জাবী তাও একই পরিমাপের তাহলে সমতা হবে ন্যায়বিচার হতে বঞ্চিত হবে নিশ্চয়ই।
মানুষ হিসেবে আমরা খুব হুজুগে, যখন যা ঘটে তখন তা নিয়েই আছি।
মানবাধিকার, মানবতা, ন্যায়বিচার, বিচার, সমাধিকার ও অধিকার সবকিছুই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যাশা করি। যখন যা ঘটে তৎক্ষনাৎ তা নিয়ে মেতে উঠি। সময় গড়াতে নতুন সম্ভাবনা, নতুন বিষয় আরো নতুনভাবে নতুনত্বরুপে আবিষ্কার করি। পুরাতনকে পথেই পুরাতন করে ছাড়ে দেয়ার অভ্যাসটা আমৃত্যু ঘোষণা করেই চলছি।
হাজার তনুরা ঢাকা পারে আবরারদের ইস্যুতে, তারা ঢাকা পরে রাষ্ট্রীয় ইস্যুতে, ইস্যু ঢাকে ক্রীড়াঙ্গনে। এযেন ব্যক্তি-সমাজ, রাষ্ট্র-বিশ্ব ভাঙা গড়া খেলা।
আমরা মানুষ হিসেবে যে স্বভাবের হওয়ার কথা তা সম্ভব না হলেও স্রোতে ভেসে চলার জন্য নিজের মনের মত করেই চলতে পছন্দ করি। নিজেদের ভুল আমাদের খুব কমই চোঁখে পড়ে। আমরা অন্যের দোষ খুঁজতে মরিয়া।
লেখক- আবদুর রব পারভেজ রবি,
এলএলবি(অনার্স), এলএলএম(জবি), পিজিডি(ঢাবি)

No comments