"মানুষের মমতার রেশ!" - মোঃ আবদুর রব পারভেজ রবি
"মানুষের মমতার রেশ!"
-কবিঃ মোঃ আবদুর রব পারভেজ রবি,
এলএল.বি(অনার্স), এলএল.এম(জবি), পিজিডি(ঢাবি),
শহর, রাস্তাঘাট, অলিগলি বদলেছে বেশ!
পিচঢলা পথ জনতার সংগ্রামে গর্জে উঠেনি বহুদিন !
ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলছে, পথিকের অস্তিত্বহীন!
নদীর জোয়ার বাটায়, খাল বিলেতে মিটে নাকো তৃষ্ণা!
অমাবস্যা পূর্ণিমা নিয়ে এখন চায়ের দোকানে গল্প জমে না!
ঋতুবদলে বুঝার উপায় নেই বসন্ত,
বর্ষার কান্দনের নেই কোন অন্ত!
সব কিছুর সংঘাতে মানুষ আজকাল বদলেছে বেশ!
মানুষের মাঝে মানুষের মায়া মমতা ভালোবাসার নেইকো রেশ!
ছবিঃ প্রাণের ক্যাম্পাস, কার্জন হল, ঢাবি।

No comments