বিশ্ব শরনার্থী ও বাংলাদেশ। -মোঃ আবদুর রব পারভেজ রবি
বিশ্ব শরনার্থী ও বাংলাদেশ।
-মোঃ আবদুর রব পারভেজ রবি
আজ আন্তর্জাতিক শরনার্থী দিবস।
মহামারি করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমেরিকা আফ্রিকা সহ বিশ্বের নানা দেশে, যে সকল শরনার্থী চিকিৎসা সহ অন্যান্য ভাবে বিশ্ব মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন।
বর্তমান বিশ্বে প্রায় ৮৯.৫ মিলিয়ন শরনার্থী (৪৫.৭ মিলিয়ন বাস্তুচ্যুত, ২৬ মিলিয়ন শরনার্থী, ৪.২ মিলিয়ন আশ্রয়প্রার্থী, ৩.৬ মিলিয়ন ভেনুসুয়েলাবাসী)। বাংলাদেশসহ অন্যান্য যে সকল দেশ শরনার্থীদের আশ্রয় দান করে অবিচলিতচিত্তে তাদের সহায়তা করে আসছে, সে সকল দেশের প্রতি জ্ঞাপন করছি কৃতজ্ঞতা।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! দেশের সীমানা রয়েছে, মানবতার নয়। সকল শরনার্থীদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সাথে সমগুরুত্ব হয়ে উঠুক চিকিৎসা। বিশ্বের শক্তি পরিক্ষায় প্রতিটি রাষ্ট্রই দূর্বল চিকিৎসা ক্ষাতেও। এমতাবস্থায় শরনার্থীদেরও গুরুত্ব পাবে তারদের চিকিৎসার অধিকার।
শরনার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে সর্ব ক্ষেত্রেই। তাদের যে 'শব্দ' চয়নে আমরা ইঙ্গিত করি তা যেন খাটো করছে তাদের। কেউ ইচ্ছে করে শরনার্থী হয়নি, শরনার্থী সৃজীত হয়ে আসছে যুগের পর যুগ মানুষের কৃত কর্মের ফলেই। যে একবার হারাচ্ছে তার ভূমি, আর কি ফিরে পাচ্ছে সে ছায়া?
বিশ্ব জুড়ে যখন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, সাথে সাথে বাড়ছে শরণার্থীর সংখ্যাও। বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে ১১ লাখ মিয়ানমারের রোহিঙ্গা। ১৯৭৮ সালে প্রথম বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গারা অনুপ্রবেশ করলেও, পরে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তারা নিজ দেশে ফেরত যান। এর পরে ১৯৯১ এর পর থেকে বড় আকারে তিন দফায় মিয়ানমারে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। স্বেচ্ছায় নিজেদের আবাসভূমিতে ফিরতে ইচ্ছুক শরনার্থী যাতে তা নিরাপদে ও মর্যাদার সাথে করতে পারে তার নিশ্চয়তা প্রয়োজন।
অত্যাচার, অমানবিক আচরণ ও নির্যাতন তাড়া করছে বছরের পর বছর। সকল শরনার্থী তাদের অধিকার, স্বাধীনতা ও ভূমি ফিরে পাবে এমন প্রত্যাশায় আজকের শরনার্থী দিবস উজ্জীবিত হোক "আর নয় কোন শরনার্থী, সবায় ফিরে পাবে তাদের ভূমি, অধিকার ও শান্তি"।
সকল শরনার্থীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা, ভালো থাকুক বিশ্ব মানবতা, সুস্থ থাকুক পৃথিবী।
লেখকঃ মোঃ আবদুর রব পারভেজ রবি।
এলএল.বি(অনার্স), এলএলএম(জবি), পিজিডি(ঢাবি)
ছবিঃ শরনার্থী শিবির, কক্সবাজার।


No comments