মোর অন্তরাত্মার অতিষ্ঠতা, চৌহদ্দি করেছে অতিক্রম! -আবদুর রব পারভেজ রবি।
পূর্ণসম্মানে মম গৃহকোণ ছাড়ি!
-----আবদুর রব পারভেজ রবি।
মোর অন্তরাত্মার অতিষ্ঠতা,
চৌহদ্দি করেছে অতিক্রম!
মোর হিয়ার ইচ্ছে আজই,
আত্মপ্রকৃতি দেয় বিসর্জন।
ডুমুরের খেয়া পাড়ি দেয়,
এ জাগতিক সংসার!
এ অভয়ারণ্য স্বচ্ছন্দ্যে,
কিঞ্চিৎ ঠাঁই নেই অধমের!
কোলাহল গিরিকর্ণিকা ছেড়ে
পাড়ি দিতে হবে সুনিশ্চিত!
তব এ ক্ষৌণী যন্ত্রণা সহিষ্ণু পূর্বে,
পূর্ণসম্মানে মম গৃহকোণ ছাড়ি!

No comments