বৃষ্টির প্রার্থনায় লক্ষ্মীপুরে মাঠেই ইসতিসকার সালাত ও দোয়ার অনুষ্ঠান।
সোমবার বৃষ্টির প্রার্থনায় অনাবৃষ্টির হাত থেকে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য-রূপ ফিরে পেতে লক্ষ্মীপুর সদরের শাকচর গ্রামের ০৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও কৃষকরা মিলে সামাজিক ভাবে "বৃষ্টি প্রার্থনায় নামাজ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে তাসবী খতম করা হয়, তেলওয়াত করা হয় কোরআন থেকে এবং সকাল ০৮:০৫ মিঃ দিকে ইসতিসকার সালাত আদায় করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওনানা হজরত মোহাম্মদ তাসলিম উদ্দিন সাহেব। এবং দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ধ হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব।
বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট পূরণের জন্য আল্লাহর দরবারে পানি প্রার্থনা করে দোয়ার মাধ্যমে সুন্নত আদায় করা হয়। একেই আরবিতে বলা হয় ‘ইসতিসকা’ অর্থাৎ পানি প্রার্থনা করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ! তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো’ (মিশকাত)।
এলাকার মুসলমান পুরুষ ইমাম সাহেব পেছনে কিবলামুখী দাঁড়িয়ে হস্তদ্বয় প্রসারিত তাদের অবনত মস্তকে কাকুতি মিনতির সঙ্গে মাঠে সোমবার ফজরের পর থেকে প্রায় ৯:০০ ঘটিকা পর্যন্ত বৃষ্টির জন্য প্রার্থনায় সম্মিলিতভাবে জামাতে দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায়ের পর হালকা জিকির শেষে মুনাজাতের মাধ্যমে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠান সমাপনীর মধ্য দিয়ে মুসল্লিরা ঘরে ফেরেন।
সুতরাং সবাইকে পাপমোচনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিখাদ অন্তরে তওবা ও ইস্তেগফার করতে হবে। কেউ অন্যের হক বা মানবাধিকার বিনষ্ট করলে তা ফেরত দিতে হবে, তবেই আল্লাহ তাআলা মানুষের মনোবাঞ্ছা পূরণ করেন।
নিজেস্ব স্থানীয় প্রতিবেদক: ২৪ মে, ২০২১; সোমবার, সকাল ৯:০০, দঃশাকচর ০৮নং ওয়ার্ড, শাকচর, সদর, লক্ষ্মীপুর।



No comments