Breaking News

Welcome to Advocate Abdur Rob Parvez Robi (A famous Lawyer, renowned Author & popular Academician in Bangladesh *** ফি আইনগত সেবা গ্রহণ কিংবা যে কোন ধনণের আইনী জটিলতা বা সমস্যার আইনী সমাধান বা আইন সহায়তা ও পরামর্শ পেতে আমাদের সাথে শেয়ার করুন কিংবা যোগাযোগ করুন। *** Civil Law, Criminal Law, Company Law, Corporate Law, Marine Law, Aviation Law, IP Law, VAT & Tax Law, Constitutional Law & Writ as Rights Law. *** To-Let for adds & contract with us 016 00000 735 or mail us adv.abdurrob.bd@gmail.com *** Thanks a lot for visit our Website.*** Advocate Abdur Rob Parvez Robi*** Like Our Page & Join with us

বাজর আর বাজারো দুটোই চলছে একই তালে মূল্যে উর্ধ্বগামী! || Adv. Abdur Rob Parvez Robi ||

 


কবিরা কবিতা লিখছে!

লেখকেরা বই লিখছে!
শিক্ষাবিদেরা রিচার্স করে মতামত দিচ্ছে!
দার্শনিকেরা বিভিন্ন দর্শন শাস্ত্র রচনা করছে!
অভিনেতা অভিনয় করছে!
শিল্পীরা গান গাইছে সুরে সুরে!
সাংবাদিকেরা সংবাদ লিখছে!
রাজনীতিবিদেরা রাজনীতি করছে!
বিচারকেরা বিচার করছে!
আইনজীবী আইন ব্যবসা করছে!
বিজনেসম্যানেরা মুনাফা অর্জন করছে!
চাকুরিজীবীরা চাকুরী করছে!
সকলেই ভালো আছে!!!!!

শ্রমিক, দিনমজুর, গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোও আজ অসহায়, নিপিড়ীত, হতদরিদ্র, অনাহারী, পথশিশুদের দলের সদস্যে পরিণত হয়েছে। সমাজের মহাপঙ্করা কেউ কি এদের নিয়ে ভাবছে?

আমাদের দেশ উন্নয়নে উন্নতি হয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে! মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে!  এসবের সাথে প্রতিযোগীতা করে পণ্যদ্রব্যের মূল্য দিনে দিনে পাহাড় স্পর্শ করে চলছে। অথচ কারো কোন মাথা ব্যাথা নেই। 

কেন থাকবে মাথা ব্যাথা? সকলেরতো সবই আছে। যেমন- রাষ্ট্র নায়কের ক্ষমতা, রাজনীতিবিদদের অবৈধ উপার্যন, সরকারি চাকুরিজীবীদের বেতনভাতার উন্নতি, কবিদের কবিতা, লেখকদের লেখা, অভিনেতাদের অভিনয়, গায়কদের গান, শিল্পীদের আর্ট, দার্শনিকদের দর্শন, শিক্ষাবিদের শিক্ষা, বিচারের বিচার, গুনীজনের কথা!! সবই আছে নেই সম্মান, নেই মহত্ত্ব, নেই নীতিনৈতিকতা, নেই মূল্যবোধ, নেই মানবতা! সব কিছুই যেন বাজারো হয়েছে!!

সকলেই চাটুকারিতা করছে! সবই অনর্থক! বন্ধ করুন! আপনার লোকালয়ে দেখানো মুখোশ। সংবাদিকেরা সংবাদ লিখে কিন্তু সত্যতা নেই, নেই প্রয়োজনীয়তা, নেই নীতিনৈতিকতা কিংবা সৎসাহস!

একটি পরিবারের দৈনিক যে পরিমাণ খরচ বাজারমূল্যের উর্ধ্বগতি কারণে বেড়েছে, ঠিক বেঁচে থাকার ইচ্ছেটাও তেমন হারেই কমছে।

আপনি কিংবা আপনারা ভালো আছেন এটা ভালো থাকা নয়! ধংস হোক মানুষের মনের ক্রোধ, হিংসা, স্বার্থপরতা, অশ্লীল মস্তিষ্ক, অনর্থক বিবেক। অতঃপর বেড়ে উঠুক মানুষের বেঁচে থাকার ইচ্ছে! পক্ষান্তরে হ্রাস হোক পণ্যদ্রব্যের দাম।
 
বাজর আর বাজারো দুটোই চলছে একই তালে মূল্যে উর্ধ্বগামী!
 
জনাব মোঃ আবদুর রব পারভেজ রবি
(Advocate Abdur Rob Parvez Robi)
এলএলবি (অনার্স), এলএলএম(জবি), পিজিডি(ঢাবি)
এডভোকেট,
জজ কোর্ট, ঢাকা।

No comments

Powered by Blogger.